জাপানে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গড়তে আগ্রহী চাঁদপুর ও হাজীগঞ্জের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ নিয়ে এসেছে আওয়াজী জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার (Awaji Japanese Language Center)। প্রতিষ্ঠানটির বিশেষ অফারে মাত্র ৭ হাজার ৫০০ টাকায় জাপানি ভাষার N5 (প্রাথমিক স্তর) কোর্সে ভর্তির সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
সম্প্রতি প্রকাশিত HSC পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এ বিশেষ অফার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। HSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত ফলাফল করতে না পারা শিক্ষার্থীদেরও জাপানি ভাষা শেখার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ এ ডিসকাউন্ট অফার চালু থাকবে মাত্র ১০ দিন। আসনসংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আওয়াজী জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার কর্তৃপক্ষের দাবি, সরাসরি জাপান থেকে পরিচালিত প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষা এবং জাপানে পড়াশোনার জন্য স্টুডেন্ট ভিসা প্রক্রিয়ায় পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে। দক্ষ শিক্ষকের মাধ্যমে জাপানি কারিকুলাম অনুসরণ করে ভাষা শিক্ষা দেওয়া হয়।
শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিষ্ঠানটির ঢাকা, চাঁদপুর, হাজীগঞ্জ, কুমিল্লা ও যশোরে শাখা রয়েছে। চাঁদপুর সদর শাখাটি সালাম মঞ্জিলের দ্বিতীয় তলা, বিপণীবাগে এসএ পরিবহণের পাশে অবস্থিত। অন্যদিকে হাজীগঞ্জ শাখাটি রাজমহল হোটেলের তৃতীয় তলায়, হাজীগঞ্জ মার্কেটে অবস্থিত।
ভর্তি ও কোর্সসংক্রান্ত বিস্তারিত জানতে ০১৭৪৯৯৫৫৮১০ নম্বরে যোগাযোগ করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। এ ছাড়া প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেজেও যোগাযোগের সুযোগ রয়েছে।
জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার স্বপ্ন বাস্তবায়নে আগ্রহী শিক্ষার্থীদের জন্য জাপানি ভাষা শিক্ষার প্রাথমিক প্রস্তুতি হিসেবে এ উদ্যোগের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।










