ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে চো’রাই মোটরসাইকেলসহ আটক- ১

চাঁদপুরের শাহরাস্তিতে মোটরসাইকেল চুরি মামলার এজাহারনামীয় আসামি ইমরান হোসেন (৩৬) কে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ।

রোববার (১ নভেম্বর) শাহরাস্তি মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ইমরান হোসেন ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদি (মাদ্রাসা রোড) এলাকার বাসিন্দা। তিনি সিরাজ আলী ও জরিনা বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ৩১ অক্টোবর শাহরাস্তি মডেল থানায় দায়ের করা মোটরসাইকেল চুরি মামলায় (এফআইআর নং-২৭, জিআর নং-৩৪৩) দণ্ডবিধির ৩৭৯ ধারায় ইমরান হোসেনকে আসামি করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে রোববার শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় এসআই শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাকে গ্রেফতার এবং তার হেফাজত থেকে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পরে গ্রেফতার আসামিকে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তির মেহারকালিবাড়িতে উচ্ছেদের পরও দখলে মাঠের একাংশ

শাহরাস্তিতে চো’রাই মোটরসাইকেলসহ আটক- ১

আপডেট : ০৯:৩৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬