ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত ম’র’দেহ উ’দ্ধা’র

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ১নং ওয়ার্ডের বালুরচর গ্রামে ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যাংককর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত তারেক রহমান (৩০) মতলব দক্ষিণ উপজেলার উত্তর উপাধি গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি ছেংগারচর বাজারের আইএফআইসি ব্যাংকে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে মান-অভিমান চলছিল। পারিবারিক কলহের জেরে তার স্ত্রী নিপা আক্তার বাপের বাড়িতে চলে যান। স্বজনদের দাবি, এ নিয়ে হতাশায় ভুগছিলেন তারেক রহমান। তার স্ত্রী জানিয়েছেন, তিনি বিভিন্ন সময় আত্মহত্যার হুমকিও দিতেন।

ঘটনার দিন সন্ধ্যায় নিজ ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত ম’র’দেহ উ’দ্ধা’র

আপডেট : ০৯:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬