চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী বাবুল সরকারের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে স্থানীয়দের নিয়ে মোস্তফাপুর গ্রামে মীর বাড়িতে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মোতালেব মাষ্টারের সভাপতিত্ব ও রোকন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী বাবুল সরকার।
এ সময় সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলমাস প্রধান,জয়নাল মুন্সি আব্দুল কাদির ভূঁইয়াসহ স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বাবুল সরকার বলেন, সাদুল্লাপুর ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চান। নির্বাচিত হলে রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নাগরিক সেবা সহজীকরণে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। এ জন্য তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে চেয়ারম্যান প্রার্থী বাবুল সরকার এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
সাদুল্লাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাবুল সরকারের উঠান বৈঠক
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৩০:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- 25
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















