ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযান, ৩ মা’দ’ক ব্যবসায়ী গ্রে’প্তা’র

  • ​মোঃ রাছেল
  • আপডেট : ০৪:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • 131

​চাঁদপুরের কচুয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) পৌরসভার পূর্ব কড়ইয়া এবং সাচার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। এসআই সাইফুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব কড়ইয়া এলাকায় বিল্লাল হোসেনের বাড়ির সামনের রাস্তা থেকে ১০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেন।

​গ্রেপ্তারকৃতরা হলেন- ​মোঃ মনির হোসেন (৩৬) পিতা- মোঃ আঃ কাদের, গ্রাম- কড়ইয়া (সিদ্দিক ডিলার বাড়ি), কচুয়া পৌরসভা। ​মোঃ নুরে আলম ওরফে চায়না (৩২) পিতা- মোঃ আঃ রব, বর্তমান বাসিন্দা- কড়ইয়া (বিল্লালের বাড়ির ভাড়াটিয়া), স্থায়ী ঠিকানা- হাতিয়া, নোয়াখালী। ​এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (মামলা নং-৯) রুজু করা হয়েছে।

​পৃথক আরেকটি অভিযানে এসআই আবু তাহের মোল্লার নেতৃত্বে পুলিশ সাচার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে মাদকসহ রমজান (৩৬) নামক একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি রানির দিঘীর সাচার এলাকার গনি মিয়ার ছেলে।

​গ্রেপ্তারকৃত রমজানকে পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সামনে হাজির করা হলে আদালত তাকে নির্দিষ্ট মেয়াদে সাজা প্রদান করেন।

​

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক জানান, ​গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বৃহস্পতিবার সকালেই বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে কচুয়া থানা পুলিশের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযান, ৩ মা’দ’ক ব্যবসায়ী গ্রে’প্তা’র

আপডেট : ০৪:১৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬