চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য এবং শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মোঃ শাহ আলম।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক মোঃ শাহ আলম বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। তিনি বলেন, সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রভাষক মাওলানা মাঈন উদ্দিন, টামটা উত্তর ইউনিয়ন শাখার আমীর সহকারী অধ্যাপক মাওলানা হেদায়েত উল্লাহ, সেক্রেটারি জাকির হোসেন (বিএসসি)সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সুধীজন ও এলাকাবাসী।
শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শাহরাস্তিতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:৩৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- 106
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ










