ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বিষপানে প্রবাসীর স্ত্রী লিজার মৃ’ত্যু, স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • 708

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিষপানে লিজা (১৫) নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সকালে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, শুক্রবার সকালে লিজা তার বাবার বাড়িতে বিষপান করলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত লিজা হাজীগঞ্জ উপজেলার ৩নং কালোচোঁ (উত্তর) ইউনিয়নের ৫নং ওয়ার্ড মুন্সি হাজী বাড়ির প্রবাসী আলাল মিয়ার মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে একই এলাকার কবিরাজ বাড়ির আবু কালামের ছেলে কুয়েত প্রবাসী আবু বক্কর বাবুর সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয় লিজার। বিয়ের পর থেকেই তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন।
পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের একপর্যায়ে তিনি বিষপান করেন।
নিহতের মা অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে তার স্বামী প্রতিনিয়ত মানসিকভাবে কষ্ট দিতো। আমি আমার মেয়ের মৃত্যুর বিচার চাই। যদি বিচার না পাই, আল্লাহর কাছে বিচার দিলাম।”
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার জানান, নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হতে পারে।
এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের বাড়িতে নেমে আসে শোকের মাতম। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

হাজীগঞ্জে বিষপানে প্রবাসীর স্ত্রী লিজার মৃ’ত্যু, স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ

আপডেট : ০৮:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬