ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজারে ফুটপাত দ*খ*ল করায় ৩ হকারের জে*ল, বোগদাদ-আইদি পরিবহন কে ২০’হাজার টাকা জ*রি*মানা 

হাজীগঞ্জ বাজারে ফুটপাত দখল করায় ৩ হকারের জেল, বোগদাদ-আইদি পরিবহন কে ২০’হাজার টাকা জরিমানা
জনসাধারণ এবং যানবাহন চলাচলের সুবিধার্থে হাজিগঞ্জ বাজারের যানজট নিরসনের লক্ষ্যে হাজিগঞ্জ পৌর প্রশাসন কর্তৃক শনিবার(৭ মার্চ) সকালে পূর্ব বাজার থেকে পশ্চিম বাজার বিশ্বরোড চৌ-রাস্তা পর্যন্ত  সড়কের দুই পাশের  ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়।
অভিযান পরিচালনা করেন, হাজীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন। অভিযান শেষে হাজীগঞ্জ বড় মসজিদ গেইট সম্মুখে সাংবাদিকদের সাথে ব্রিফিং কালে তিনি বলেন,সরকারের নির্দেশনা অনুযায়ী এমপি মহোদয়ের পরামর্শে জনস্বার্থে হাজীগঞ্জ বাজারে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে অভিযান কার্যক্রম চলছে।  সম্মিলিত প্রচেষ্টায় হাজীগঞ্জ বাজারের  সার্বিক পরিবেশ সুন্দর এবং নিরাপদ রাখার জন্য আমরা কাজ করছি।জনগণের কল্যাণে সবার সহযোগিতা কামনা করছি।
ইউএনও মহোদয় আরো বলেন,ফুটপাত দখল করায় অভিযানে ৩ জন হকারকে আটক করে প্রত্যেককে ১ মাসের জেল এবং সড়কে বোগদাদ ও আইদি পরিবহন বেআইনিভাবে পার্কিং করায় ১০’হাজার করে ২টি বাসকে ২০’হাজার টাকা জরিমানা আরোপ এবং সতর্ক করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এম.এ.রহীম পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন মজুমদার, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক নুরুন্নবী সম্রাট, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক,বিল্লাল হোসেন পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম ভুট্টো, পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল সাত্তার মিয়াজী,বিএনপি নেতা হাসান মিয়াজী,শ্রমিক নেতা রাশেদ আলম হীরা,সোহেল হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

হাজীগঞ্জ বাজারে ফুটপাত দ*খ*ল করায় ৩ হকারের জে*ল, বোগদাদ-আইদি পরিবহন কে ২০’হাজার টাকা জ*রি*মানা 

আপডেট : ০২:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬