ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ৫ হাজার রোজাদারকে ইফতার করালেন ড. আলমগীর কবির পাটওয়ারী

হাজীগঞ্জে একসঙ্গে ৫ হাজার রোজাদার মানুষকে ইফতার করালেন, জেলা বিএনপির সহ-সভাপতি, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের প্রাক্তণ মোতাওয়াল্লী ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রাক্তণ অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় তাঁর ব্যক্তিগত উদ্যোগে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে দেশ ও জাতীর সমৃদ্ধি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া’সহ চাঁদপুর-৫ আসনের প্রয়াত সাংসদ এমএ মতিন ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আহমাদ আলী পাটওয়ারী (রহ.)সহ প্রয়াতদের মাগফেরাত এবং বর্তমান সাংসদ ইঞ্জি. মমিনুল হক ও প্রাক্তণ সাংসদদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলের পূর্বে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের বিভিন্ন দিক উল্লেখপূর্বক হাজীগঞ্জ পৌরসভা এলাকার ভবিষ্যত পরিকল্পনা সরূপ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাব উপস্থাপন করেন ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। তিনি হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে ৭/৮’শ মিটার দৈঘ্যের বাইপাস সড়ক নির্মাণ, মাটির নিচ দিয়ে ক্যাবল নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা, ফায়ার হাইড্রেন্ট বসানোর কথা বলেন।

তিনি নাগরিক সেবা পেতে প্রতিটি ওয়ার্ডে পৌরসভার সেবাকেন্দ্র, জলাবদ্ধতা নিরসন ও পরিস্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে ময়লা-আবর্জনা ড্রাম্পিং’সহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব দেন। এছাড়া মানবসম্পন্ন, উৎপাদনশীল ও স্বেচ্ছাসেবী খাতের উন্নয়ন, বেকারত্ম দূরীকরণে দ্ক্ষতা ভিত্তিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নসহ ওয়ার্ড ভিত্তিক সমাধানমূলক কর্মসূচি প্লান মোতাবেক গ্রহন ও বাস্তবায়ন কথা উল্লেখ করেন ড. আলমগীর কবির পাটওয়ারী।

এসময় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ, ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থক, ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধী’সহ হাজীগঞ্জ পৌরসভাধীন বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত রোজাদাররা উপস্থিত ছিলেন।

আরকে/ সাইফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

হাজীগঞ্জে ৫ হাজার রোজাদারকে ইফতার করালেন ড. আলমগীর কবির পাটওয়ারী

আপডেট : ০৯:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬