ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান উপলক্ষে কাশিমপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে কাশিমপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এলাকার ৮৩টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ বিভিন্ন ধরনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যাতে পবিত্র রমজানে দরিদ্র পরিবারগুলো কিছুটা স্বস্তি নিয়ে ইফতার করতে পারে। ফাউন্ডেশনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং নিজ হাতে পরিবারের সদস্যদের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নেসার আহমেদ সুমন, ইমাম হোসেন ও খোরশেদ পাটোয়ারী। এছাড়াও উপস্থিত ছিলেন কাশিমপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সাব্বির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ফাহাদ চৌধুরীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই কাশিমপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। পবিত্র রমজান মাসে মানবিক সহায়তার অংশ হিসেবে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাশিমপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

রমজান উপলক্ষে কাশিমপুর মানবকল্যাণ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

আপডেট : ০৩:১৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬