ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে হ’ত্যা’কাণ্ড ও হিন্দু সম্প্রদায়ের ওপর হা’ম’লার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এমপি ড. জালাল উদ্দিন

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৯:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • 63

অপরাধী যত বড়ই হোক না কেন কেউ আইনের ঊর্ধ্বে নয়। মতলবের মাটিতে অপরাধ করে কেউ পার পাবে এটা আমি হতে দেব না বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

মঙ্গলবার (১০ মার্চ) মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় নিহত জাকির হোসেনের বাড়ি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কয়েকদিনের মধ্যে মতলবে যে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেসব ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে খেয়াল রাখতে হবে, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়।
এ সময় তিনি আরও বলেন, মতলবের মাটিতে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজের ঠাঁই হবে না।

এর আগে তিনি নিহত জাকির হোসেনের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। নিহতের পরিবারকে তার ব্যক্তিগত তহবিল থেকে ২ লক্ষ টাকা ও জেলা বিএনপি সহ কোষাধ্যক্ষ বশির সরকার ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন।

পরে বিকেলে ড. জালাল উদ্দিন মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের রায়েরকান্দি গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর চাঁদার দাবিতে হামলার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় এনে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। ভবিষ্যতে যাতে মতলবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এর আগে তিনি মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম মফিজুল ইসলাম মিয়াজীর কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান, জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আ. গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল ফরাজী’সহ বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

মতলব উত্তরে হ’ত্যা’কাণ্ড ও হিন্দু সম্প্রদায়ের ওপর হা’ম’লার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে এমপি ড. জালাল উদ্দিন

আপডেট : ০৯:১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬