ঢাকা ০২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

হাজীগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে র‌্যালী, আলোচনা সভা ও জনসচেতনতায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের নেতৃত্বে এবং উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় এদিন দুপুরে উপজেলা চত্ত্বর থেকে র‌্যালীটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা ই-সেন্টার আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক শর্ট-সার্কিটের পাশাপাশি সম্প্রতি সময়ে গ্যাস সিলিন্ডারের অগ্নিকান্ড আমাদের চিন্তিত করে তোলছে। তাই এই অগ্নিকাণ্ড সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা থাকা উচিত। আমরা যদি একটু সচেতন হই এবং বিষয়টা সম্পর্কে প্রাথকি জ্ঞান লাভ করি, তাহলে বিপদকালীন সময়ে সুফল ফেতে পারি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী  মোহাম্মদ আশেকুর রহমানের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. বাহার উদ্দিন’সহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তব্য পূর্বে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় জনসচেতনতায় উপজেলা চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় অংশ নেয় অতিথিবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ও এলাকাবাসী। মহড়ায় বিভিন্ন পর্যায়ের দুর্ঘটনা এবং উদ্ধার কাজে সহায়তা কিভাবে করা যায় তা ফুটিয়ে তোলে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী, সাংবাদিক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, এনজিও কর্মী’সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

হাজীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আপডেট : ০৯:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬