ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৭:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • 87

পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষ্যে মতলব উত্তরে অসহায়-দুস্থ মানুষের মধ্যে ১০কেজি করে ১৯’শ জনকে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান হাসমত আলী প্রধান।

এর আগে সংক্ষিপ্ত এক সভায় প্যানেল চেয়ারম্যান হাসমত আলী প্রধান বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষ যাতে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে বিষয়ে সরকার সবসময় আন্তরিক ও সচেতন রয়েছে। তিনি বলেন, সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের কথা বিবেচনা করেই সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারই অংশ হিসেবে ভিজিএফ কর্মসূচির আওতায় এসব অসহায় পরিবারের মাঝে চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের এই মানবিক উদ্যোগের ফলে অনেক অসচ্ছল পরিবার ঈদের সময় কিছুটা হলেও স্বস্তি পাবে এবং তাদের মুখে হাসি ফুটবে। বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং দেশের কোনো মানুষ যেন অভুক্ত না থাকে, সে বিষয়েও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, এই সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে যায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
প্যানেল চেয়ারম্যান আরও বলেন, সমাজের বিত্তবানদেরও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত। সবাই মিলে একে অপরের পাশে দাঁড়ালে সমাজে সম্প্রীতি ও মানবিকতা আরও শক্তিশালী হবে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে। তিনি সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা করিম আহমেদ দিপু, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মো. মিজানুর রহমান ও
ইউপি সদস্য মো. সবুজ মিয়া, মো. মানিক মিয়া, মোহাম্মদ আলী, আবুল কালাম সরকার, মাহমুদা আক্তারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

মতলব উত্তরে দূর্গাপুর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

আপডেট : ০৭:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬