ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে গ্যাস সিলেন্ডার লিকেজে ভয়াবহ অ*গ্নিকা*ণ্ড

  • সুমন আহমেদ
  • আপডেট : ০৭:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • 103

মতলব দক্ষিণ উপজেলায় গ্যাস সিলেন্ডার লিকেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচটি দোকান  পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।  বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার নওগাঁ বাজারে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে হঠাৎ মোস্তফা প্রধানের চায়ের দোকানে  আগুন ও ধোঁয়া দেখতে পায়। আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ধীরে ধীরে বাড়তে থাকে। আশেপাশের  লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসে খবর দিলে দমকলকর্মীরা এসে প্রায় এক ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে সেলিম মিয়াজির মা এন্টারপ্রাইজ, দুলাল গাজী দোকান, মোস্তফা প্রধানের চায়ের দোকান ও মো. মিজানের চায়ের দোকান,আলেক হোসেন মিজানের ভেন্ডর অফিস পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিক দুলাল গাজী বলেন, মোস্তফা প্রধানের চায়ের দোকানের গ্যাস সিলেন্ডার লিকেজ হয়ে আগুন ধরছে। এই আগুনে আমার দেকানও পুড়ে শেষ হয়ে গেছে। বউ বাচ্চা নিয়ে থাকার মতো এখন চলার ব্যবস্থা নাই। আগুনে এ বাজারের ৫ টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। সরকারের কাছে সহযোগিতার জন্য আবেদন করছি।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মেহেদী হাসান তুহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট দিয়ে  প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। গ্যাস সিলেন্ডার লিকেজ হয়ে  আগুনের সূত্রপাত হয়েছে। আগুন পাঁচটি ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

মতলবে গ্যাস সিলেন্ডার লিকেজে ভয়াবহ অ*গ্নিকা*ণ্ড

আপডেট : ০৭:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬