চাঁদপুরের হাজীগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে ছাত্র অধিকার পরিষদ। চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ইউনুস মাহমুদের পিতা-মাতার মাগফিরাত কামনা করে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১৪ মার্চ) বিকেলে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ঈদ উপহার বিতরণ করেন হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদ, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা সম্পাদক এবং হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাকিব আহমেদ, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল, তাকবির, সদস্য ইমনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, রাজনীতি মূলত মানুষের সেবা করার জন্য। সেই লক্ষ্য থেকেই আমরা প্রতিবছরের ন্যায় এবারও অসহায় মানু










