হাজীগঞ্জে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট’সহ মো. ফারুক হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের ফায়ার সার্ভিস এলাকা থেকে তাকে আটক করেন হাজীগঞ্জ থানা পুলিশ। তিনি ওই গ্রামের মৃত আনোয়ার হোসেন দুলুর ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মকিমাবাদ এলাকার ফায়ার সার্ভিসের পেছনে বাবুল সাহার বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা কেরন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন’সহ সঙ্গীয় ফোর্স। এসময় ওই এলাকার চিহিৃত মাদক কারবারি ফারুক হোসেনে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট’সহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, আটককৃত মাদক কারবারি ফারুক হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়মিত মামলা দায়ের করা হবে। সে ওই এলাকার চিহিৃত মাদক কারবারি। আগামিকাল রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।
আরকে/ সাইফ










