ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ মুজাহিদ কমিটি হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও মাহফিলে বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’ তাঁর এ বক্তব্য উপস্থিত মুসল্লিদের মধ্যে আলোচনার সৃষ্টি করে।
তিনি বলেন,সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন। অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তাঁর বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।
হাজীগঞ্জের মাহফিলে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির নেতাকর্মীরা অংশ নেন। এ সময় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে।
আয়োজকরা জানান,ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ইসলামী আদর্শের আলোকে সমাজ গঠনের উদ্দেশ্যে এ ওয়াজ ও মাহফিলের আয়োজন করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের’—হাজীগঞ্জে চরমোনাই পীর

আপডেট : ১১:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬