ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা সরকারের

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • 29

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিকল্প ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি ২০২৭ সাল থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণস্বাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন জানান, এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ফল করতে না পারা শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব শিক্ষার্থীর জন্য কারিগরি প্রশিক্ষণ, বৃত্তিমূলক শিক্ষা, ভাষা শিক্ষা এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, সব শিক্ষার্থীর জন্য একই ধরনের শিক্ষাপথ উপযুক্ত নয়। কেউ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারে, কেউ বৃত্তিমূলক শিক্ষায় যুক্ত হতে পারে। আবার যাদের ভালো ব্যবসায়িক ধারণা রয়েছে, তাদের প্রাথমিক তহবিল দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।
উপদেষ্টা আরও বলেন, জাপানি, কোরীয়, চীনা কিংবা ইউরোপের বিভিন্ন দেশের ভাষা শেখার মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো সম্ভব। তিন থেকে ছয় মাসের ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ শেষে অনেক শিক্ষার্থী সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারবে।
পুনঃপরীক্ষার বিষয়ে তিনি জানান, অকৃতকার্য শিক্ষার্থীদের পুরো এক বছর অপেক্ষা না করিয়ে তিন থেকে ছয় মাসের মধ্যে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে। এ নিয়ে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিবদের সঙ্গে আলোচনা চলছে।
বিশেষ করে যে বিষয়ে শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে, শুধু সেই বিষয়ে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া যায় কি না, তা নিয়েও ভাবা হচ্ছে। বিষয়টি সরকারের সর্বোচ্চ পর্যায়ে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহদী আমিন।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়া, দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের নিয়ে নতুন পরিকল্পনা সরকারের

আপডেট : ০৬:৪২:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬