ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরাফাত রহমান কোকো ক্রীড়াচক্র ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটি ঘোষণা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • 44

আরাফাত রহমান কোকো ক্রীড়াচক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট চাঁদপুর জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে নজরুল ইসলামকে সভাপতি এবং ফয়সাল আহমেদ সোহেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সভাপতি মোসা. শাকিলা ফরহাদ বানু ও সাধারণ সম্পাদক এইচ এম বেলায়েত স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি, ১০ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন কোষাধ্যক্ষ ও ৫ জন সহকারী কোষাধ্যক্ষ এবং একজন সাংগঠনিক সম্পাদক ও ১০ জন সহ-সাংগঠনিক সম্পাদকসহ মোট ১০১ সদস্যকে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ চাঁদপুর জেলার ক্রীড়া অঙ্গনের উন্নয়ন, তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং ক্রীড়ার মাধ্যমে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় অনন্য হাজীগঞ্জের কলামিস্ট কাজী মোরশেদ আলম

আরাফাত রহমান কোকো ক্রীড়াচক্র ফাউন্ডেশনের চাঁদপুর জেলা কমিটি ঘোষণা

আপডেট : ০৭:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬