চাঁদপুরের হাজীগঞ্জে আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইসলাহী মাহফিল অনুষ্ঠিত। সোমবার (১২ অক্টোবর) বাদ আসর থেকে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দেশবরেণ্য আলেম-ওলামারা বয়ান পেশ করেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আল্লামা আবদুল কুদ্দুস সাহেব (দা.বা.)। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন আল্লামা আনাস মাদানি সাহেব (দা.বা.)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্স শাকিল আহমেদ।
এ ছাড়া মাহফিলে বয়ান পেশ করেন মাওলানা রুহুল আমিন খান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নোমান বিন আব্দুল ওহাব, মাওলানা মজিবুর রহমান চাঁদপুরী, মাওলানা এহতেরামুল হক উজানী, মাওলানা মাহবুবে এলাহী, মাওলানা আবুহানিফ, মাওলানা আব্দুর রহমান, মাওলানা নাজির আহমদ, মাওলানা ড. মুশতাক আহমেদ, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা আবদুর রউফ, মুফতি কামাল উদ্দিন শিহাব কাসেমী ও মাওলানা হুসাইন আহমেদ।
মাহফিলে ইসলামী শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। ইসলামী আদর্শ অনুসরণ এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে আলেমরা তাঁদের বক্তব্যে গুরুত্বারোপ করেন।



















