ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • 28
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক গিয়াস উদ্দিন গাজী।

পরিচিতি সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য এম. সাখাওয়াত হোসেন।
সভায় ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাসান আগন্দসহ নবগঠিত কমিটির ৩১ সদস্যের সবাই উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

সভায় নবগঠিত কমিটির সদস্যরা নিজেদের মধ্যে পরিচিত হন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সাংগঠনিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জে পানিতে ডুবে তিন বছর বয়সি শিশুর মৃ’ত্যু

হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট : ০৮:৪৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬