ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবসভ্যতার প্রতিটি উন্নয়নের পেছনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে —জেলা প্রশাসক

চাঁদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে গণপ্রকৌশলী দিবস-২০২৬ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর সদর উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, মানবসভ্যতার শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত মানুষের প্রতিটি উন্নয়ন ও উদ্ভাবনের পেছনে প্রকৌশল এবং প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সভ্যতার অগ্রযাত্রায় শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই প্রকৌশলীদের ভূমিকা থাকবে। গণপ্রকৌশলী দিবস শুধু একটি নির্দিষ্ট দিনের উদযাপন নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনের ছোট-বড় প্রতিটি কাজের সঙ্গেই প্রকৌশল জড়িত।
তিনি আরও বলেন, প্রকৌশল মানেই শুধু ভবন নির্মাণ, নকশা প্রণয়ন কিংবা বৈদ্যুতিক কাজ নয়; জীবনের নানা কর্মকাণ্ডেই প্রকৌশলের ব্যবহার রয়েছে। তাই আগামী প্রজন্মের যারা প্রকৌশলী হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে।
আইডিইবি চাঁদপুর জেলা শাখার সভাপতি ও মেঘনা-ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. হারুনুর রশিদ চৌধুরী এবং আইডিইবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম), চাঁদপুর (কুমিল্লা অঞ্চল) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণপূর্ত বিভাগ, চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল আরাফাত।
অনুষ্ঠানে আইডিইবি চাঁদপুর জেলা নির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও নির্বাচনের ফলাফল তুলে ধরা হয়।
জেলা নির্বাচন কমিশনের স্মারক নং- আইডিইবি/নিক-চাঁদপুর/সি-১/২০২৬/০১, তারিখ ২৫ মে ২০২৬-এর আলোকে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মেঘনা-ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিআইডব্লিউটিএ, চাঁদপুরের মো. নাসির উদ্দিন ভূঁইয়া।
কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মোহাম্মদ ফারুক হোসেন সরকার এবং এলজিইডি চাঁদপুর সদরের সৈয়দ ইসরাত ফেরদৌসী। যুগ্ম সম্পাদক হয়েছেন চাঁদপুর যান্ত্রিক পওর বিভাগের মো. নাছির উদ্দীন। অর্থ সম্পাদক হয়েছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মো. আবুল কালাম আজাদ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন একই প্রতিষ্ঠানের মো. মেহেদী হাসান।
চাকরিবিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন গণপূর্ত বিভাগ, চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল আরাফাত। গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক হয়েছেন চাঁদপুর পানি উন্নয়ন বিভাগের মো. মাজহারুল ইসলাম। জনসংযোগ ও প্রচার সম্পাদক হয়েছেন মেঘনা-ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের মো. রেজাউল করিম।
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হয়েছেন চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মো. খোরশেদ আলম খান। সমাজকল্যাণ সম্পাদক হয়েছেন এলজিইডি চাঁদপুরের মো. জামাল মৃধা। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চাঁদপুরের মো. রাকিব হাসান।
তথ্য ও গবেষণা সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), চাঁদপুরের মো. সাইফুল ইসলাম। মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন বিপিডিবির উপ-সহকারী প্রকৌশলী ফাতেমা আক্তার। শিক্ষা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক হয়েছেন চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মনির আহমেদ ভূঁইয়া এবং ছাত্রবিষয়ক সম্পাদক হয়েছেন চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের মো. মামুন মিয়া।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, চাঁদপুরের মো. হাবিবুর রহমান, এলজিইডি চাঁদপুরের মোস্তাকীম মিজি, চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মো. ইমতিয়াজ আহম্মেদ এবং রিলায়েন্স সয়েল ইঞ্জিনিয়ার্সের মাহবুব হাসান।
এ ছাড়া নির্বাচিত কাউন্সিলররা হলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, চাঁদপুরের মো. মোস্তাফিজুর রহমান ও মো. জামাল হোসেন এবং গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আজাদুর রহমান।
অনুষ্ঠানে আইডিইবির নেতৃবৃন্দ, নবনির্বাচিত কমিটির সদস্য, বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে অবৈধ দুই ইটভাটা মালিকের ৭ লাখ টাকা জরিমানা

মানবসভ্যতার প্রতিটি উন্নয়নের পেছনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে —জেলা প্রশাসক

আপডেট : ১০:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬