ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে টিসিবির ৫২ ডিলারের মধ্যে ৪৪ ডিলারের চুক্তি শেষ, ৩ মাস ধরে বন্ধ চাল বিতরণ

  • রিয়াজ শাওন
  • আপডেট : ০৬:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • 31

চাঁদপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চুক্তিবদ্ধ ৫২ জন ডিলারের মধ্যে ৪৪ জনের চুক্তির মেয়াদ গত জুনে শেষ হয়েছে। নতুন ডিলার নিয়োগের আবেদন গ্রহণ ও যাচাই-বাছাই চললেও এখনো চূড়ান্ত অনুমোদন হয়নি। ফলে পুরোনো তালিকা দিয়েই চলছে পণ্য বিতরণ কার্যক্রম। এরই মধ্যে গত তিন মাস ধরে টিসিবির চাল বিতরণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ডিলারদের একটি সূত্র। এতে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া নিয়ে নিম্নআয়ের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক টিসিবি ডিলার বলেন, “আমাদের চুক্তির মেয়াদ জুনে শেষ হয়েছে। এখন পর্যন্ত চুক্তি নবায়নও করা হচ্ছে না, আবার আমাদের বাদও দেওয়া হচ্ছে না। এ অবস্থায় অনিশ্চয়তার মধ্যে কার্যক্রম চালাতে হচ্ছে।”

জেলা প্রশাসক কার্যালয়ের একটি সূত্র জানায়, নতুন ডিলার নিয়োগের আবেদন যাচাই-বাছাই চলছে। তবে আবেদনকারীদের তালিকা এখনো চূড়ান্ত অনুমোদন পায়নি। এ কারণে পুরোনো তালিকা দিয়েই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, চাঁদপুর জেলার মোট জনসংখ্যা ২৬ লাখ ৩৫ হাজার ৭৪৮ জন। জেলাটিতে আটটি উপজেলা, ৮৯টি ইউনিয়ন ও সাতটি পৌরসভা রয়েছে। পৌরসভাগুলোতে মোট ৭৫টি ওয়ার্ড রয়েছে। বিপুল এই জনগোষ্ঠীর মধ্যে নিম্নআয়ের মানুষের জন্য টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রাপ্ত তথ্যমতে, চাঁদপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডের মধ্যে মাত্র নয়টি ওয়ার্ডে টিসিবির ডিলার রয়েছেন। এসব ডিলারের সবার চুক্তির মেয়াদ গত জুনে শেষ হয়েছে। অন্যদিকে, চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে মাত্র দুটি ইউনিয়নে চুক্তিবদ্ধ ডিলার রয়েছেন। তাঁদের চুক্তির মেয়াদও শেষ হয়েছে।

মতলব উত্তর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বাগানবাড়ী ইউনিয়নে তিনজন, গজরা ইউনিয়নে একজন, সাদুল্লাপুর ইউনিয়নে একজন এবং ফতেপুর পূর্ব ইউনিয়নে একজন ডিলার রয়েছেন। ছেংগারচর পৌরসভায় রয়েছেন তিনজন ডিলার।

মতলব দক্ষিণ উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে তিনটিতে ডিলার রয়েছেন। মতলব দক্ষিণ পৌরসভায় ডিলার মাত্র দুজন। কচুয়া পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে মাত্র দুটি ওয়ার্ডে ডিলার রয়েছে। অন্যদিকে, কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নে চারজন, গোহট উত্তর ইউনিয়নে একজন এবং পাথৈর ইউনিয়নে একজন ডিলার রয়েছেন।

ফরিদগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডের মধ্যে মাত্র দুটি ওয়ার্ডে ডিলার রয়েছেন। উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে ডিলার রয়েছে। শাহরাস্তি উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে মাত্র দুটি ইউনিয়নে ডিলার রয়েছেন। হাইমচর উপজেলায় ডিলারের সংখ্যা মাত্র দুজন। হাজীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে মাত্র তিনটিতে ডিলার রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসে জেলায় টিসিবির উপকারভোগীর সংখ্যা ছিল ১ লাখ ৩৩ হাজারের বেশি। বিপুলসংখ্যক উপকারভোগীর বিপরীতে ডিলারের সংখ্যা ও এলাকাভিত্তিক বণ্টন নিয়ে প্রশ্ন উঠেছে।

ডিলারদের একটি সূত্র জানায়, বর্তমানে উপকারভোগীদের মধ্যে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও সাবান বিতরণ করা হচ্ছে। তবে চাল সরবরাহ বন্ধ থাকায় কার্ডধারীরা চাল পাচ্ছেন না। গত তিন মাস ধরে চাল বিতরণ বন্ধ থাকার কারণ এবং কবে নাগাদ তা পুনরায় চালু হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

টিসিবির ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ অনুযায়ী, ডিলার নিয়োগের ক্ষেত্রে আবেদন যাচাই-বাছাই ও কর্তৃপক্ষের অনুমোদনের প্রক্রিয়া রয়েছে। চাঁদপুরে নতুন ডিলার নিয়োগের আবেদন যাচাই-বাছাই চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন না হওয়ায় নতুন আবেদনকারীরা এখনো দায়িত্ব পাননি।

এ অবস্থায় চুক্তির মেয়াদ শেষ হওয়া ডিলারদের কার্যক্রম কোন শর্তে অব্যাহত রয়েছে, নতুন ডিলার নিয়োগে আর কত সময় লাগবে এবং চাল বিতরণ কবে নাগাদ শুরু হবে—এসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাশাপাশি জনসংখ্যা, উপকারভোগীর সংখ্যা ও ভৌগোলিক দূরত্ব বিবেচনায় নিয়ে ডিলার নিয়োগ এবং পণ্য বিতরণে সুষম বণ্টন নিশ্চিত করার দাবি উঠেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় সাবেক এমপি ও প্রেসক্লাবের সভাপতির মধ্যস্থতায় নিষ্পত্তি 

চাঁদপুরে টিসিবির ৫২ ডিলারের মধ্যে ৪৪ ডিলারের চুক্তি শেষ, ৩ মাস ধরে বন্ধ চাল বিতরণ

আপডেট : ০৬:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬