ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক ও সাধারণ সম্পাদক সেলিম

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:২৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
  • 128

মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন- ২০২২ইং অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মলেনে বিএনপির নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক ৯২৭ ভোট পেয়ে সভাপতি ও যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম ৮৯২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট দেন ভোটাররা। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ এবং রাত সাড়ে ৮টা পর্যন্ত ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

এবারের সম্মেলনে অপর সভাপতি প্রার্থীরা হলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক ও কেন্দ্রীয় বিএনপি নেতা এসএম কামাল চৌধুরী। আর সাধারণ সম্পাদক প্রার্থীরা হলেন, দেওয়ান সফিকুজ্জামান, মোস্তফা খান সফরী ও কাজী গোলাম মোস্তফা।

এদিন প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আবুল খায়ের ভূঁইয়া।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া। বিশেষ বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল হক সাইদ।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাবেক এমপি রাশেদা বেগম হীরা, বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ হান্নান, কেন্দ্রীয় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী ও খলিল গাজীর যৌথ পরিচালনায় বক্তব্যে রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শুক্কুর পাটওয়ারী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শীরিন সুলতানা মুক্তা।

বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ন কবির, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমান উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারু ইসলাম সফিক, কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, বিএনপি নেতা মঞ্জুরুল আলম সেলিম ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনূছ প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মানিক ও সাধারণ সম্পাদক সেলিম

আপডেট : ০৫:২৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২