ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে র‍্যালী ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস উদযাপন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • 23

মতলব দক্ষিণ উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন হয়েছে।
করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।
পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ থেকে র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে সমাপ্ত হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আবায়ক মোজাহিদুল ইসলাম কিরণের পরিচালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, সমবায়ী শাহিনা আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। সমবায়ের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং কোটালীপাড়ার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সম্মিলিত পুঁজি, শ্রম ও মেধার ব্যবহারের মাধ্যমে সমবায়ের সদস্যরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি সামাজিক কল্যাণেও ভূমিকা রাখতে পারেন। দেশে কৃষিভিত্তিক সমবায় সংগঠনের সংখ্যা বেশি হলেও অন্যান্য খাতেও কার্যকর সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
বক্তারা আরও বলেন, সমবায় প্রতিষ্ঠানগুলোকে টেকসই ও কার্যকর করতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আধুনিকায়ন করা গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সমবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব দক্ষিণে র‍্যালী ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস উদযাপন

মতলব দক্ষিণে র‍্যালী ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস উদযাপন

আপডেট : ০৮:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬