ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাছ চাপা পড়ে এনজিও কর্মীর মৃত্যু – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
  • 132

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নারকেল গাছের নিচে চাপা পড়ে সাথী দত্ত (৩২) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আফজাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সাথী দত্ত প্রতিদিনের ন্যায় এনজিওর ঋনের কিস্তি সংগ্রহের কাজে এই বাড়িতে অবস্থান করছিলেন। হটাৎ উঠানের পাশে থাকা একটি নারকেল গাছ আচমকা তার মাথার উপর এসে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। সাথী দত্ত এনজিও প্রতিষ্ঠান আশার নগরকান্দা উপজেলার তালমা-১ ব্রাঞ্চের সিনিয়র ঋণ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী। তাদের ৭ বছর ও ৫ বছর বয়সী দুই পুত্র সন্তান রয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

আশার নগরকান্দা রিজিওনাল ম্যানেজার ফরহাদ খান জানান, আমাদের এনজিও কর্মীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই এবং নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তরের জন্য সকল কাজ সম্পন্ন করেছি।

রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, বিষয়টি খুবই কষ্টদায়ক।

নগরকান্দা থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও ওয়াজ মাহফিল

গাছ চাপা পড়ে এনজিও কর্মীর মৃত্যু – Rknews71

আপডেট : ০৯:০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২