সোনাতলায় নূরানী বোর্ড কর্তৃক প্রদত্ত সনদ বিতরণ, পবিত্র কুরআনুল কারিমের খতম এবং ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার প্রদর্শনী উপলক্ষে এক বর্ণাঢ্য ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) টিএনটি অফিস সংলগ্ন রহমানিয়া ইসলামিয়া একাডেমির নূরানী শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হযরত মাওলানা আবেদ আলী ফারুকী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা হাফেজ জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মানওয়ার মাসুম, প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও লেখাপড়ার অগ্রগতি তুলে ধরতে প্রদর্শনীর আয়োজন করা হয়। সনদ বিতরণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি প্রদান করা হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও ওয়াজ মাহফিল
-
সোনাতলা(বগুড়া) প্রতিনিধি: - আপডেট : ১১:৫৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- 23
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















