ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ান ইউটিউবারকে উত্যক্ত করা সেই বৃদ্ধকে আটক করেছে পুলিশ! 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
  • 134
অনলাইন ডেস্ক:
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় লিউক ডেম্যান্ট নামে এক অস্ট্রেলিয়ান ব্লগারকে উত্ত্যক্ত করার অভিযোগে আটক দোভাষী আব্দুল কালুকে ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অনাদায়ে তাকে একদিনের কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়। তবে তিনি জরিমানার টাকা পরিশোধ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে মুক্ত হয়েছেন।
এর আগে  সোমবার (৩ এপ্রিল) কালুকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তিনি নিজের অপরাধ স্বীকার করলে তাকে ২০০ টাকা অর্থদণ্ডের বিনিময়ে মুক্তির আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত।
গতকাল (রোববার) ডিএমপি অধ্যাদেশের ৭৭ ধারায় অপরাধ করায় তাকে একই অধ্যাদেশের ১০০ ধারায় গ্রেপ্তার দেখায় পুলিশ।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দাপুটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ:পাঁচ পেরিয়ে ষষ্ঠ বছরে দৈনিক প্রভাতী কাগজ

অস্ট্রেলিয়ান ইউটিউবারকে উত্যক্ত করা সেই বৃদ্ধকে আটক করেছে পুলিশ! 

আপডেট : ০৬:০২:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩