ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে এ পর্যন্ত ২০ জন সাংবাদিক নিহত – Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
  • 122

Photo of a press journalist armor war protective vest in blood splatter depicting mass media war victims.

ইউক্রেনে রুশ আগ্রাসনের শুরুর পর থেকে এই পর্যন্ত দেশটিতে ২০ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের  জাতীয় সাংবাদিক ইউনিয়ন। ‘ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট অব ইউক্রেন’ নামের সংগঠনটি নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে এই দাবি করেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

সংগঠনটি নিহত সাংবাদিকদের নামের একটি তালিকাও প্রকাশ করেছে এবং দাবি করেছে- এটি শুধুমাত্র ইউক্রেনের প্রসিকিউটর-জেনারেলের কার্যালয় থেকে মৃত্যু নিশ্চিত করা সাংবাদিকদের তালিকা। এই তালিকায় কয়েকজন বিদেশি সাংবাদিকের নামও রয়েছে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্ক ও লুহানস্ক অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে ডোনবাস নামে পরিচিত।

স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে বুধবার ৪৯তম দিনে গড়িয়েছে এই সামরিক অভিযান। এদিকে, আমেরিকা ও ইউরোপী ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে আখ্যা দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ইউক্রেনে এ পর্যন্ত ২০ জন সাংবাদিক নিহত – Rknews71

আপডেট : ১০:৫০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২