ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আকসা মসজিদে হামলা আহত ৬৭

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • 110

ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। ইসরায়েলি পুলিশের হামলা ও এর জেরে সৃষ্ট সহিংসতায় কমপক্ষে ৬৭ জন ফিলিস্তিনি আহত হন।

শুক্রবার ভোর হওয়ার আগেই ইসরায়েলি পুলিশ জোর করে আল-আকসা মসজিদের ভেতরে প্রবেশ করে। সেসময় ফজর নামাজে অংশ নেয়ার জন্য হাজার হাজার মুসল্লি মসজিদে উপস্থিত ছিলেন।

অনলাইনে প্রচারিত ভিডিওগুলোতে ফিলিস্তিনিদের উদ্দেশে ইসরায়েলি পুলিশকে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করতে দেখা যাচ্ছে। জবাবে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা যায় ফিলিস্তিনিদের। এছাড়াও কাঁদানে গ্যাসের ধোঁয়া থেকে বাঁচতে উপস্থিত অন্য মুসল্লিদের মসজিদের ভেতরে নিজেদেরকে আশ্রয় নিতে দেখা যায়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের জরুরি সেবা জানায়, তারা কমপক্ষে ৬৭ জন আহত ফিলিস্তিনিকে হাসপাতালে নিয়ে গেছে। অন্যদিকে মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা এনডাউমেন্ট কমিটি জানিয়েছে, মসজিদের একজন প্রহরীর চোখে রাবার বুলেট দিয়ে গুলি করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আল-আকসা মসজিদে হামলা আহত ৬৭

আপডেট : ০৪:৪৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২