ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুজিবনগর উপজেলার আজ সরকারি ছুটি,

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • 127

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় সরকারি ছুটি থাকায় আজ রোববার ব্যাংকও বন্ধ রয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে শুধু ওই উপজেলায় সরকারি ছুটি ঘোষণার পর এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিন এ-সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

এর আগে ১৩ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনের জন্য উপজেলাটিতে ১৭ এপ্রিল ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, রোববার মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় অবস্থিত তপশিলি ব্যাংকের সব শাখা, উপশাখা বন্ধ থাকবে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলা অবস্থায় এই দিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে আনুষ্ঠানিকভাবে শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। পরে বৈদ্যনাথতলাকে মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। এর আগে ১০ এপ্রিল বাংলাদেশ সরকার গঠিত হয়। পরের দিন ১১ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ দেশবাসীর উদ্দেশে বেতার ভাষণ দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মুজিবনগর উপজেলার আজ সরকারি ছুটি,

আপডেট : ০৯:৩৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২