ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতারের টেবিলে আবারও শামীম – আইভী, কথা বলেনি কেউ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
  • 98

মাত্র ২ দিনের ব্যবধানে আবারও এক টেবিলে বসেছেন দেশের জনপ্রিয় সংসদ সদস্য ও প্রভাবশালী নেতা একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তবে আজও একে অন্যের সঙ্গে কথা বলেননি বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের বাস ভবনে বুধবার (২০ এপ্রিল) ইফতার অনুষ্ঠানে এক টেবিলে বসে ইফতার করেন তারা।

গত সোমবার নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে এই ইফতারের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের রাজনীতিতে শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভী অবস্থান দুই বিপরীত মেরুতে। দুজনের মধ্যকার তিক্ত সম্পর্কের বিষয়টি স্থানীয় রাজনীতি ছাপিয়ে অনেক সময় জাতীয় পর্যায়েও আলোচনায় এসেছিল। আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি। শামীম ওসমান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজেরে সভাপতিত্বে জেলা প্রশাসনের ইফতার আয়োজনে এক টেবিলে আইভী, শামীম ওসমান ছাড়াও বসেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। তবে শামীম ও আইভী এক টেবিলে বসলেও তাঁদের মধ্যে কোনো কথা হয়নি। ওই ইফতার অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গত বছরের ২৫ জুলাই বার্ধক্যের কারণে আইভীর মা মমতাজ বেগম মারা যান। তাঁর মৃত্যুতে গত ২৭ জুলাই শহরের দেওভোগে চুনকাকুটিরের বাড়িতে গিয়ে মেয়র আইভীকে সান্ত্বনা দেন শামীম ওসমান। এরপর মাত্র ২ দিন আগে ১৮ এপ্রিল জেলা পুলিশের আয়োজনে ফতুল্লার পুলিশ লাইনসে আয়োজিত ইফতার মাহফিলে এক টেবিলে বসেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ইফতারের টেবিলে আবারও শামীম – আইভী, কথা বলেনি কেউ

আপডেট : ০৮:২৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২