ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীহারা গৃহহীন নূর জাহানকে ঘর দিলেন পুলিশ | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
  • 111

স্বামী হারা নুরজাহান কখনো বাসা-বাড়িতে কাজ করে আর কখনো ভিক্ষা করে ৫ সদস্যের পরিবারকে আগলে রেখেছেন। ৮ বছর আগে স্বামী দূর্বৃত্তের হামলায় নিহত হওয়ার পর নিজে না খেয়ে যে ছেলেকে বড় করেছেন সে জাহেদুল ইসলামও বিয়ে করার পর স্ত্রীসহ তার শ্বশুর বাড়িতে বসবাস করেন। খোঁজ রাখেন না চিরদুঃখী মা নূর জাহানের। ছেলে আরাফাতকে পড়তে দিয়েছেন একটি এতিমখানায় আর মেয়ে পড়ে একটি মাদ্রাসায়।

তাদের ভরণপোষণের জন্য নুর জাহান এখন ভিক্ষা করেন বাড়ি বাড়ি।

খাবার জোটানোই যেখানে বিলাসিতা; সেখানে নিজের জমিতে বিদ্যুত সংযোগ সহ আধাপাঁকা বাড়ি তার কল্পনাতেও আসেনি। কিন্তু সেই অবাস্তব কল্পনা তার জীবনে বাস্তবায়িত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম (পিপিএম)’র
আন্তরিকতা এবং কোম্পানীগঞ্জ থানা পুলিশের অক্লান্ত শ্রমে সে ঘর বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) হাতে পেয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড়ের বাসিন্দা নূর জাহান।

ঘরের চাবি হস্তান্তর কালে উপস্থিত ছিলেন, নোয়াখালী পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম (পিপিএম)। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) দীপক জ্যোতী খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোর্তাহীন বিল্লাহ, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মিজানুর রহমান প্রমুখ।

ঘর পেয়ে অশ্রুশিক্ত নয়নে নূর জাহান প্রশাসন ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি সাথে সাথে দু হাত তুলে দোয়া করছেন যারা এ ঘর তৈরিতে ছিলেন তাদের জন্য।

ঘর হস্তান্তরকালে পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম (পিপিএম)বলেন, প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশ পুলিশ কতৃক গৃহহীন পরিবারের জন্য এ ঘরটি সুন্দর ভাবে দিতে পেরে আমরা গর্বিত। এ সময় তিনি সবার নিকট প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া চান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় রহমানিয়া ইসলামিয়া একাডেমিতে হাতের লেখা প্রদর্শনী, সনদ বিতরণ ও ওয়াজ মাহফিল

স্বামীহারা গৃহহীন নূর জাহানকে ঘর দিলেন পুলিশ | Rknews71

আপডেট : ০৯:০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২