ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • 167
মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে বিবি খাদিজা নামের পাঁচ বছর বয়সি এক শিশু মারা গেছে। রোববার বিকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাজনাখাল গ্রামের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই বাড়ির মো. মহিউদ্দিনের মেয়ে। সে ওই এলাকার আব্দুল মান্নান মেমোরিয়াল একাডেমির শিশু শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, এদিন দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় বিবি খাদিজা। কিছুণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিকে শিশু বিবি খাদিজার মৃত্যুতে তার পরিবার, নিকট আত্মীয় স্বজন ও বাড়ির লোকজন এবং তার বিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসে। নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু | Rknews71

আপডেট : ০৫:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২