ঢাকা ১০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমধ্যসাগর উপকূল থেকে পাঁচ শত বাংলাদেশিকে আটক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:২৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
  • 155

ইউরোপে পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে লিবিয়ার ভূমধ্যসাগর উপকূল থেকে পাঁচ শত বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। গত শনিবার (২৩ এপ্রিল) তাদের আটক করা হয় বলে খবর প্রকাশ করেছে ভয়েস অব আমেরিকা।

বিষয়টি নিয়ে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান বলেন, প্রাথমিকভাবে লিবিয়ার পুলিশ আমাদের ৫০০ জন বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে আমরা এ পর্যন্ত ২৪০ জনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। এটা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

দেশটির মিসরাতা সৈকত থেকে ইউরোপ যাত্রার প্রস্তুতিকালে ৫৪২ জন অভিবাসীকে আটক করে ত্রিপোলির নিরাপত্তাকর্মীরা। লিবিয়ার রাজধানী থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত এই সমুদ্র সৈকতের অবস্থান।

আটক হওয়া অভিবাসীরা লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের একটি কেন্দ্রে রাখা হয়েছে।

এদিকে গত সোমবার (২৫ এপ্রিল) লিবিয়া উপকূলে একটি নৌকাডুবিতে নয়জন ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তারা কোন দেশের নাগরিক প্রাথমিকভাবে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দাপুটে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ:পাঁচ পেরিয়ে ষষ্ঠ বছরে দৈনিক প্রভাতী কাগজ

ভূমধ্যসাগর উপকূল থেকে পাঁচ শত বাংলাদেশিকে আটক

আপডেট : ০৯:২৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২