ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ ফতুল্লা এক পরিবারের ৪ জন আগুনে দগ্ধ | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • 166

অনলাইন ডেস্কঃ

গ্যাসলাইনের ছিদ্র থেকে অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকার এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ফতুল্লা পাইলট স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (৪০), তার স্ত্রী রোজিনা বেগম (৩৮), তাদের দুই ছেলে রোহান (৯) ও রোমান (১৭)।

ফতুল্লা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আলম হোসেন বলেন, ভোরে ফতুল্লা পাইলট স্কুলের পূর্ব পাশের কাউসার মিয়ার বাড়িতে গ্যাস লাইনের ছিদ্র থেকে আগুন ধরে যায়। সেই আগুন পাশের সেমিপাকা টিনশেড ঘরের ভাড়াটে আনোয়ার হোসেনের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে আনোয়ার হোসেনের পরিবারের চারজন দগ্ধ হন। আগুনে ওই ঘরের কিছু জিনিস পুড়ে গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

নারায়ণগঞ্জ ফতুল্লা এক পরিবারের ৪ জন আগুনে দগ্ধ | Rknews71

আপডেট : ০৭:১৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২