ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের শাবলের আঘাতে লাশ হলেন বাবা , হাসপাতালে ভর্তি মা | Rknews71

অনলাইন ডেস্কঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ছেলের শাবলের আঘাতে বাবা নিহত ও মা আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহত আব্দুল গফুর কমলগঞ্জের মুসলিম মণিপুরি পল্লীর কেওয়ালীঘাট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। ঘটনার পর অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার (২৯ মে) রাতে মা-বাবার সঙ্গে ঝগড়া হয় ছেলে জহিরের। এক পর্যায়ে ক্ষুব্ধ জহির ঘরে থাকা শাবল দিয়ে বাবা গফুরকে আঘাত করে। এ সময় তার মা হাসনত নেছা
স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় বাড়ির লোকজন তাদের উদ্ধার করে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুরের মৃত্যু হয়। আহত হাসতন নেছাকে (৪৫) রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঘাতক ছেলে জহিরুল মাদকাসক্ত ছিল। মা-বাবার সাথে কী নিয়ে তার ঝগড়া
হয়েছিল তা জানা যায়নি।

কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ঘাতক ছেলেকে
ধরতে পুলিশ মাঠে কাজ করছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ছেলের শাবলের আঘাতে লাশ হলেন বাবা , হাসপাতালে ভর্তি মা | Rknews71

আপডেট : ০১:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২