ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বায়ু দূষণকারী ১০ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 21

হাজীগঞ্জ উপজেলায় উন্মুক্তভাবে নির্মাণ সামগ্রী (বালি) সংরক্ষণ ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বায়ু দূষণ ঘটানোয় ১০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের একটি যৌথ দল।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাবেদ হোসেন চৌধুরী।

অভিযানে অংশগ্রহণ করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এর পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, সহকারী কর্মকর্তা ও কর্মচারী এবং হাজীগঞ্জ থানা পুলিশের এএসআই ইকবাল সঙ্গীও ফোর্স।

জানা যায়, মামা-ভাগিনা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, মেসার্স তালুকদার বিল্ডার্সকে ২০ হাজার টাকা, দেশ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা, বাংলাদেশ কনস্ট্রাকশনকে ২০ হাজার টাকা, মেসার্স নিউ মাদ্দাখী এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা,ফারহান ট্রেডার্সকে ১৫ হাজার টাকা, কামাল ব্রাদার্সকে ১৫ হাজার, মনোয়ার অ্যান্ড কোংকে ২০ হাজার, মজুমদার এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, মেসার্স মরিয়ম ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান বলেন,

“খোলা জায়গায় নির্মাণ সামগ্রী রেখে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধুলাবালি ছড়িয়ে পড়ছে। এতে বাতাসের গুণগত মান নষ্ট হচ্ছে এবং মানুষের শ্বাসতন্ত্রের সমস্যাসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।এ ধরনের অনিয়ম রোধে ‘বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২’ অনুযায়ী কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”

অভিযানে নেতৃত্ব দেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাবেদ হোসেন চৌধুরী বলেন, “পরিবেশ সুরক্ষার স্বার্থে কোনোভাবেই নির্মাণ সামগ্রী খোলা স্থানে রাখা যাবে না। আমরা চাই নিয়ম মেনে ব্যবসা হোক, যাতে পরিবেশ ও জনগণের স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয়। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

হাজীগঞ্জে বায়ু দূষণকারী ১০ প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৬:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫