ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় মাদকসহ নারী-পুরুষ আটক, জনসম্মুখে জব্দ মাদক ধ্বংস

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৪:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • 23
বগুড়ার সোনাতলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে ২০ পিস টেপেন্টাডল ট্যাবলেট ও ২২ পিস ইয়াবাসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও জরিমানা করা হয়।
আটক হেলেনা বেগম (৪৫) উপজেলার রেলস্টেশন এলাকা থেকে ২০ পিস টেপেন্টাডল ট্যাবলেটসহ আটক হন। তিনি উপজেলার মাস্টারপাড়া এলাকার আলম শিকদারের স্ত্রী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০০ টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অপরদিকে, মনজুরুল মন্ডল (২১), পিতা -আমিরুল ইসলাম, আগুনিয়া তাইড় উত্তরপাড়া রেলগেট বটতলা এলাকার নিজ দোকান থেকে ২২ পিস ইয়াবাসহ আটক হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৫০০ টাকা জরিমানা ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনাতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়া।
দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আসলাম আলী মন্ডল। অভিযানে এসআই তাহিদুল আলম, এএসআই মাসুদ, নাসির উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
পরে রেলগেট বটতলা এলাকায় জনসম্মুখে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এ সময় মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় মাদকসহ নারী-পুরুষ আটক, জনসম্মুখে জব্দ মাদক ধ্বংস

সোনাতলায় মাদকসহ নারী-পুরুষ আটক, জনসম্মুখে জব্দ মাদক ধ্বংস

আপডেট : ০৪:২১:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬