ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ার সোনাতলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 42

বগুড়ার সোনাতলা উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক।
সভায় সোনাতলা উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী  বাহিনীর সদস্য অংশগ্রহণ করেন। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, জুয়া, ইভ টিজিং, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, রাস্তা ঘাট  জননিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ, সামাজিক অপরাধ এবং স্থানীয় সমস্যাবলি নিয়ে বিশদ আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও স্বীকৃতি প্রামাণিক বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। কোনো অপরাধের বিষয়ে অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি দপ্তরের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে একটি নিরাপদ, সচেতন ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব। তিনি আরও জানান, বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক ও সামাজিক নেতাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।  সভায় বক্তব্য রাখেন:
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিলাদুন্নবী,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হাসান,  মহিলা বিষয়ক কর্মকর্তা মো: মাঈনুল হক, উপজেলা সমাজসেবা ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা,  পৌরসভার প্রতিনিধি, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম,  সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল, বালুয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী,
মধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম, দিগদাইড় ইউপি চেয়ারম্যান মোঃ সহিদুল হক (টুল্লু)
সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র শিক্ষক  আব্দুল হাই প্রমুখ।
ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের স্থানীয় ব্যক্তিবর্গ। সভায় অংশগ্রহণকারী জনপ্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সমস্যা তুলেধরেন। উপজেলা পরিষদের অন্যান্য অফিসের কর্মকর্তারা তাদের দাপ্তরিক কাজ কর্ম তুলে ধরেন। এবং প্রশাসনের কাছে দ্রুত সমাধান ও প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বগুড়ার সোনাতলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫