ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর পৌরসভা ১৩ নং ওয়ার্ডে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • 30

চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের মঠখোলা এলাকায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট পানিতে তলিয়ে গিয়ে জনদুর্ভোগ চরমে উঠেছে। বিশেষ করে শিশু, নারী ও শিক্ষার্থীরা প্রতিনিয়ত চরম ভোগান্তির মধ্যে দিয়ে যাতায়াত করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, একসময় এলাকায় খাল, পুকুর ও বিল থাকলেও এখন অধিকাংশই ভরাট হয়ে গেছে। ফলে পানি নামার কোনো স্বাভাবিক পথ নেই। বৃষ্টি হলে পানি জমে থেকে রাস্তা কাদাময় ও চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে নষ্ট হচ্ছে কাঁচা ও পাকা উভয় ধরনের রাস্তা। বিশেষ করে কাঁচা রাস্তাগুলোর অবস্থা করুণ। এলাকাবাসী নিজেরাই সংস্কার করেও স্থায়ী সমাধান পাচ্ছে না।

স্থানীয় বাসিন্দা ওসমান খান বলেন, “আমাদের এলাকায় পৌরসভার কোনো উন্নয়নমূলক কাজ হয় না বললেই চলে। ড্রেন না থাকায় একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়।”

একই অভিযোগ করেন স্থানীয় কামাল গাজী। তিনি বলেন,
“এই রাস্তা দিয়ে স্কুল ও মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা প্রতিদিন যাতায়াত করে। পানিতে তাদের জামাকাপড় ভিজে যায়, ঠান্ডা-জ্বর হয়। পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। যদি পৌরসভা খালের সাথে ড্রেনের সংযোগ করে দেয়, তাহলে এই সমস্যা থাকবে না।”

এলাকার লোকজন আরও জানান, আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সামনের সড়কে প্রায়ই পানি জমে থাকে। এতে যেমন পথচারীরা দুর্ভোগে পড়ে, তেমনি পাকা রাস্তার টেকসইতাও কমে যাচ্ছে। ফলে সরকারের উন্নয়ন ব্যয়ও ক্ষতির মুখে পড়ছে।

তারা আরও বলেন, খাল-পুকুর ভরাট ও অপরিকল্পিত নগরায়ণের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। জলাবদ্ধতা এড়াতে পুরনো খাল পুনঃখনন, ড্রেন নির্মাণ ও কাঁচা রাস্তা পাকাকরণের দাবি জানান এলাকাবাসী।

এদিকে, দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, মঠখোলা এলাকা চাঁদপুর পৌরসভার অন্তর্ভুক্ত হলেও রাস্তাঘাটের অবস্থা দেখে মনে হয় যেন কোনো প্রত্যন্ত গ্রামের দৃশ্য।

এলাকাবাসীর জোর দাবি: জলাবদ্ধতা নিরসনে জরুরি ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা,দখল ও ভরাট হওয়া খাল পুনরুদ্ধার,কাঁচা রাস্তা পাকাকরণ,রাস্তায় পর্যাপ্ত আলো ও নিরাপত্তা ব্যবস্থা,পৌরসভার নিয়মিত তদারকি ব্যবস্থা করা।

এলাকাবাসীর আশা, পৌর কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে ১৩ নং ওয়ার্ডের মানুষকে দুর্ভোগ থেকে মুক্ত করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় মাদকসহ নারী-পুরুষ আটক, জনসম্মুখে জব্দ মাদক ধ্বংস

চাঁদপুর পৌরসভা ১৩ নং ওয়ার্ডে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা, দুর্ভোগে এলাকাবাসী

আপডেট : ০৯:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫