ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় ৬০ বছরের বৃদ্ধের লালসার শিকার হতে বসেছিল ৫ বছরের শিশু :  গ্রেফতার বৃদ্ধ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • 46

বগুড়ার সোনাতলা উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শাহজাহান আলী আকন্দ (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকাবাসীর তৎপরতা ও ৯৯৯-এ ফোন কলের পর পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে অভিযুক্তকে আটক করা সম্ভব হয়।

ঘটনাটি ঘটে বুধবার ৩০ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার পাকুল্যা ইউনিয়নের পদ্মপাড়া বিলপাড়া গ্রামে। অভিযুক্ত শাহজাহান আলী একই গ্রামের মৃত আসামুদ্দিন উদ্দিন আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার চাচির উঠানে একা খেলছিল। এই সুযোগে অভিযুক্ত শাহজাহান আলী কৌশলে শিশুটিকে ফুঁসলিয়ে বাড়ির পেছনের একটি পাটক্ষেতে নিয়ে যায় এবং সেখানেই ধর্ষণের চেষ্টা করে। ঠিক সে সময় শিশুটির চাচি শাক তুলতে পাটক্ষেতের পাশে গেলে ঘটনাটি দেখতে পান। তাকে দেখে  অভিযুক্ত দৌড়ে পালিয়ে যায়।

পরে আশপাশের মানুষজন ছুটে এসে অভিযুক্তকে ধাওয়া করে আটক করেন এবং জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শাহজাহান আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে সোনাতলা থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন।
সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী বলেন, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় মাদকসহ নারী-পুরুষ আটক, জনসম্মুখে জব্দ মাদক ধ্বংস

সোনাতলায় ৬০ বছরের বৃদ্ধের লালসার শিকার হতে বসেছিল ৫ বছরের শিশু :  গ্রেফতার বৃদ্ধ

আপডেট : ০২:০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫