ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত আদালত গঠন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৫৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 27

বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একটি পূর্ণাঙ্গ তদন্ত আদালত গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এই অভিযোগ পাওয়ার পর থেকেই সেনাবাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে।

সেনা সূত্রে জানা গেছে, অভিযোগ প্রাপ্তির পর গত ১৭ জুলাই ২০২৫ তারিখে উক্ত কর্মকর্তা রাজধানীর উত্তরা এলাকার নিজ বাসস্থান থেকে আটক করে সেনা হেফাজতে নেয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

বিষয়টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে একটি তদন্ত আদালত ইতিমধ্যে কাজ শুরু করেছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে উক্ত কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথোপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়াও, তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়েও আরেকটি পৃথক তদন্ত আদালত গঠন করা হয়েছে। সেই তদন্তের সুপারিশ অনুযায়ী সেনা আইন অনুসারে ‘Command Responsibility’-এর আওতায় প্রয়োজনে আরও ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, “সেনাবাহিনী একটি পেশাদার, শৃঙ্খলাপরায়ণ এবং সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো সুযোগ নেই। কোনো সদস্য রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সেনাবাহিনী আরও জানিয়েছে, তারা তাদের প্রতিটি সদস্যের মধ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং সাংবিধানিক দায়িত্ববোধ বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র – সংবাদ বিজ্ঞপ্তি আইএসপিআর

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় মাদকসহ নারী-পুরুষ আটক, জনসম্মুখে জব্দ মাদক ধ্বংস

সেনা কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত আদালত গঠন

আপডেট : ১২:৫৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫