ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের কৃতিসন্তান ড. মুহাম্মদ মাসুম ইকবাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো ভিসি পদে নিয়োগ 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:২৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 29
দেশের অন্যতম বিদ্যাপীঠ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কৃতিসন্তান ড. মুহাম্মদ মাসুম ইকবাল।
বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) রাষ্ট্রপতির আদেশ ক্রমে সহকারী সচিব মোঃ শাহ্ আলম সিরাজের স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, “রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩২(১) অনুযায়ী অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবাল, ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস এন্ড এন্ট্রেপ্রেনিউরশিপ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর পদে তিন শর্তে নিয়োগ প্রদান করা হলো।
তিন শর্তের মধ্যে রয়েছে, ১. প্রো-ভাইস চ্যান্সেলরপদে অধ্যাপক ড. মুহাম্মদ মাসুম ইকবালের নিয়োগের মেয়াদ হবে ০৪ (চার) বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যে কোন সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।
২. তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতাদি প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য ভাতাদি ভোগ করবেন।
৩. ড. মাসুম ইকবাল বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।”
ড. মাসুম ইকবাল চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের মোঃ ইদ্রিছ মিয়া (সওদাগর) ও মাজেদা বেগমের জ্যেষ্ঠ পুত্র এবং গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয় ও গাজীপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মুসলিম সওদাগরের জ্যেষ্ঠ পৌত্র।
তিনি একাডেমিক ও গবেষণা কর্মকাণ্ডে সক্রিয় ড. মাসুম ইকবাল আয়ারল্যান্ড, তুরস্ক, জাপান, চীন, কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব ও ভারতসহ বিভিন্ন দেশে শিক্ষাবিষয়ক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে নতুন ইউএনওকে ‘বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’-এর সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

ফরিদগঞ্জের কৃতিসন্তান ড. মুহাম্মদ মাসুম ইকবাল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো ভিসি পদে নিয়োগ 

আপডেট : ০৬:২৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫