ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজার সমিতির সভাপতি সালাউদ্দিন ফারুক মামুন বারডেম হাসপাতালে চিকিৎসাধীন

চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সালাউদ্দিন ফারুক মামুন অসুস্থ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গলব্লাডারে পাথরজনিত সমস্যার কারণে রবিবার (৪ অক্টোবর) সকালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের ৬১৯ নম্বর কেবিনে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

পরিবার ও ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, গলব্লাডারে পাথরজনিত সমস্যার কারণে সালাউদ্দিন ফারুক মামুনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর অস্ত্রোপচার করা হয়। আলহামদুলিল্লাহ, অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী সমাজ, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তাঁর দ্রুত সুস্থতার জন্য অনেকেই দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

সালাউদ্দিন ফারুক মামুনের পরিবারের পক্ষ থেকেও তাঁর দ্রুত সুস্থতা ও পরিপূর্ণ আরোগ্যের জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করা হয়েছে।

শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ যেন সালাউদ্দিন ফারুক মামুনকে দ্রুত সুস্থতা দান করেন, তাঁর শারীরিক সকল অসুস্থতা ও কষ্ট দূর করে দেন এবং তাঁকে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন। মহান আল্লাহ তাঁকে শিফায়ে কামেলা নসিব করুন, আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ বাজার সমিতির সভাপতি সালাউদ্দিন ফারুক মামুন বারডেম হাসপাতালে চিকিৎসাধীন

হাজীগঞ্জ বাজার সমিতির সভাপতি সালাউদ্দিন ফারুক মামুন বারডেম হাসপাতালে চিকিৎসাধীন

আপডেট : ০৪:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬