ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে মিরপুর ও কেরোয়া সড়ক সংস্কার দাবিতে ভুক্তভোগী এলাকাবাসীর মানব বন্ধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • 39
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভাধীন কেরোয়া ও মিরপুর আঞ্চলিক সড়কের  দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন  করেছে দুই গ্রামবাসী।
সোমবার (৪আগষ্ট) সকালে উপজেলা পরিষদ গেইট চত্বরে ঘন্টাব্যাপী  মানববন্ধ করেন এলাকাবাসী।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক  ও সাবেক ভিপি  মজিবুর রহমান দুলাল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো: ইউনুস ব্যাপারী, লেয়াকত আলী পাটওয়ারী, জয়নাল হোসেন, হুমায়ুন কবির, ফারুক মিজি, বিল্লাল হোসেন পাটওয়ারী, মোঃ শরীফ হোসেন প্রমুখ ।
এসময় বক্তারা বলেন, ফরিদগঞ্জ বাজার হইত কেরোয়া ও মিরপুরের আঞ্চলিক সড়ক দুটির বিভিন্ন স্হানে ভাঙ্গন ও বড় ধরনের গর্ত হয়ে যানবাহন ও সাধারন মানুষ চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছে। সংশ্লিষ্টদের নজরদারী না থাকায় সড়ক দুটি মরন ফাঁদে পরিনত হয়ে প্রতিনিয়ত  ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই দ্রুত তম সময়ের মধ্যে সড়ক দুটি সংস্কার করে যান ও জনসাধারনের চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহব্বান জানান ।বক্তারা কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার না হলে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ গ্রহণ করবেন এলাকাবাসী।
 একই দিন দুপুরে পৌর  ৩নং ওয়ার্ডের   মিরপুর গ্রামের বিদ্যুতের গ্রাহকদের ৫নং ফিডার থেকে কর্তন করে ৩নং ফিডারে ফরিদগঞ্জ বাজারের সাথে বিদ্যুৎ সংযুক্ত করার দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মিরপুর গ্রামবাসী। শেষে গ্রামবাসীর পক্ষে একটি প্রতিনিধি দল চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি- ২ এর ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজি এম মো: সাইফুল আলম বরবার একটি স্মারক লিপি প্রদান করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় অনন্য হাজীগঞ্জের কলামিস্ট কাজী মোরশেদ আলম

ফরিদগঞ্জে মিরপুর ও কেরোয়া সড়ক সংস্কার দাবিতে ভুক্তভোগী এলাকাবাসীর মানব বন্ধন

আপডেট : ০৬:১৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫