ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে শহীদ আজাদ সরকারের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করলেন মোস্তফা কামাল সুমন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • 37

চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ আজাদ সরকারের স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে শহীদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা বিএনপির (সাবেক) ছাত্রবিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন।

রোববার (৪ আগস্ট) বিকেলে পৌরসভার টোরাগড় এলাকায় অবস্থিত এই স্মৃতিপলকে তিনি পুষ্প স্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, শহীদের ছেলে ও পৌর ৮নং ওয়ার্ড ছাত্রদলের (সাবেক) সভাপতি হিমেল সরকার, হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী বশির উদ্দিন, ছাত্রনেতা আব্দুল্লাহ আল-মামুন, শফিক খান, বাপ্পি সরকার, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের সভাপতি জাহিদুর ইসলাম পিএম, সাংগঠনিক সম্পাদক বোরহান মৃধা, ছাত্রনেতা ফারুক হোসেন, মেহেদী হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

শহীদ আজাদ সরকারের ছেলে আহমেদ কবির হিমেল সরকার আবেগঘন কণ্ঠে বলেন, “আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হলেও আজ তাঁর আত্মত্যাগের স্বীকৃতি পেয়েছে। আমাদের পরিবারের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত। বাবার আদর্শ অনুসরণ করেই আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”

স্থানীয়রা জানান, প্রতি বছর ৪ আগস্ট দিনটি শহীদ আজাদ সরকারকে স্মরণ করার জন্য একটি বিশেষ দিন হয়ে থাকবে। এ স্মৃতিফলকটি নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ন্যায়বিচারের অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট বিকেলে নিজ বসতবাড়ির সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন আজাদ সরকার। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই হত্যাকাণ্ডের পর থেকে পরিবার ও স্থানীয়রা ন্যায়বিচারের অপেক্ষায় আছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় অনন্য হাজীগঞ্জের কলামিস্ট কাজী মোরশেদ আলম

হাজীগঞ্জে শহীদ আজাদ সরকারের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করলেন মোস্তফা কামাল সুমন

আপডেট : ০৭:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫