ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি চিতোষী পশ্চিমে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 22

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপি’র প্রাথমিক সদস্য পূরণ ও নবায়ন কর্মসূচি উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন খোকন এর এর দিক নির্দেশনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন, এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজান সম্রাট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র জনাব মোস্তফা কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সদস্য ও শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন মিন্টু।

কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকাবাসীও কর্মসূচিতে যোগ দিয়ে উৎসাহ প্রকাশ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি মোস্তফা কামাল তাঁর বক্তব্যে বলেন,

“তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। এই কর্মসূচি কেবল দলীয় নয়, এটি দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনের অংশ। আজকে যে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে, এর মাধ্যমে আমরা দলকে আরও সুসংগঠিত করবো। আমাদের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশ নিতে হবে।”

বক্তারা আরও বলেন, বিএনপি দেশের গণতান্ত্রিক অধিকার ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বর্তমান অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

কর্মসূচি শেষে নতুন প্রাথমিক সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্য নবায়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রমের সূচনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় অনন্য হাজীগঞ্জের কলামিস্ট কাজী মোরশেদ আলম

শাহরাস্তি চিতোষী পশ্চিমে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও সদস্য নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট : ০২:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫