ঢাকা ০৩:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৭২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুজন গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
  • 39

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের বন্দরে অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার (৪ আগস্ট ২০২৫) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর ক্যাম্পের একটি বিশেষ দল নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লেখিত স্থান থেকে ৭২ কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন—মোঃ ইমরান (৩৪), পিতা-মোঃ রিয়াজ উদ্দিন, সাং-মির্জাপুর, থানা-আটোয়ারী, জেলা-পঞ্চগড় এবং মোঃ আসাদুল্লাহ (১৯), পিতা-আসানুল্লাহ, সাং-চরমধুয়া, থানা-রায়পুর, জেলা-নরসিংদী।
জানা যায়, তারা কুমিল্লা জেলা থেকে গাঁজার একটি বড় চালান নিয়ে প্রাইভেটকারযোগে নারায়ণগঞ্জে আসছিল বিক্রির উদ্দেশ্যে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নানা কৌশল অবলম্বন করলেও শেষ রক্ষা হয়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক পরিবহনের সঙ্গে জড়িত। মোঃ ইমরান গাড়ির চালকের দায়িত্বে ছিলেন এবং আসাদুল্লাহ গাড়ির পেছনের সিটে বসা ছিলেন।

অভিযানে জব্দকৃত প্রাইভেটকার ও মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত এক বছর ধরে র‍্যাব-১১ কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধে জড়িত ১৬২ জন অপরাধী, ১৫ জন আরসা সদস্য, ২ জন জঙ্গি, ১৬৪ জন হত্যা মামলার আসামি, ৭০ জন ধর্ষণ মামলার আসামি, ৩৬৫ জন মাদক কারবারি এবং আরও শতাধিক অপরাধী গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১১ জানিয়েছে, মাদক নির্মূলসহ সমাজবিরোধী অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় অনন্য হাজীগঞ্জের কলামিস্ট কাজী মোরশেদ আলম

৭২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুজন গ্রেফতার

আপডেট : ০২:৪৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫