ঢাকা ০১:৪১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে যত্রতত্র যাত্রী ওঠানামা: বোগদাদ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০২:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • 25

চাঁদপুরের হাজীগঞ্জে যত্রতত্র যাত্রী ওঠানামা ও যেখানে-সেখানে বাস দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করায় বোগদাদ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাবেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, নির্ধারিত বাসস্টপ বা থামার নির্দিষ্ট স্থান না মেনে বাস চালকেরা ইচ্ছেমতো রাস্তার ওপর গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছেন। এতে করে বাজার এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে এবং জনদুর্ভোগ বেড়ে যাচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বোগদাদ পরিবহনের একটি বাসকে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় চালক ও কর্তৃপক্ষকে ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাবেদ হোসেন চৌধুরী বলেন, “সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে এবং যানজট নিরসনে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। যেসব পরিবহন আইন লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।”

এই উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর হাজীগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

উল্লেখ্য, হাজীগঞ্জ বাজার এলাকা দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। যত্রতত্র গাড়ি থামানো ও অবৈধ পার্কিংয়ের কারণে দীর্ঘদিন ধরেই এলাকাবাসী ও পথচারীরা দুর্ভোগে পড়ছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় অনন্য হাজীগঞ্জের কলামিস্ট কাজী মোরশেদ আলম

হাজীগঞ্জে যত্রতত্র যাত্রী ওঠানামা: বোগদাদ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০২:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫